ডেঙ্গুতে আরো ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩০৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩০৬

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ০৭:১৬:১০ পূর্বাহ্ন

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩০৬

ছবি: সংগৃহীত


শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৩০৬ জন।

রোববার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৩০৬ জন। এর মধ্যে বরিশাল বিভাগে ১১৮ জন, চট্টগ্রাম বিভাগে ২১৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫৫ জন, ঢাকা উত্তর সিটিতে ২৭৭ এবং দক্ষিণ সিটিতে ১৪৪ জন, খুলনা বিভাগে ১৫৪ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে ৯ জন ভর্তি হয়েছেন।

এদিকে, গত এক দিনে সারা দেশে ১৩১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬০ হাজার ৪৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬৪ হাজার ৪৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩১৪ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী