শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের উদ্যোগে ইউএনওর বিদায় সংবর্ধনা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের উদ্যোগে ইউএনওর বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/১১/২০২৪ ০৭:২৯:০২ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের উদ্যোগে ইউএনওর বিদায় সংবর্ধনা

ছবি: নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও জহুর চান বিবি মহিলা কলেজের গভর্ণিং বডির সভাপতি ফারজানা আক্তার মিতাকে বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে কলেজের আশরাফ উল্লাহ একাডেমিক ভবনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

প্রভাষক মো. শাহীন মিয়ার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন প্রভাষক শামীমা আক্তার,  প্রভাষক লুৎফুর রহমান।

বক্তারা বিদায়ী ইউএনও  ফারজানা আক্তার মিতার দায়িত্বশীলতা, কর্মনিষ্ঠা ও আন্তরিক প্রয়াসের প্রশংসা করে তার সুন্দর আগামী প্রত্যাশা করেন । 

ইউএনও  মিতা শিক্ষার্থীদের  উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য লেখাপড়ায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।  পরে কলেজের পক্ষ থেকে বিদায়ী ইউএনওকে ক্রেষ্ট ও উপহার প্রদান করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে