ছবি: নিজস্ব
জামালগঞ্জে কবি সাহিত্যক ও শিক্ষাবিদদের নিয়ে গঠিত জাগ্রত কন্ঠ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে স্কুল ও মাদ্রাসা ভিত্তিক ছাত্রছাত্রীদের নিয়ে মেধা বিকাশের লক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন, কবি মো. শহিদ মিয়া। সংবাদকর্মী আব্দুস সামাদ আফিন্দীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল মুকিত। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষন চক্রবর্ত্তী।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, কবি সাহিত্যিক এমরুল কয়েস, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, সাংবাদিক মহসিন কবির, সমাজকর্মী মিসবাহ উদ্দিন, সমাজকর্মী আবু সুফিয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তোফাজ্জল হোসেন, সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তারেক মিয়া, নোয়াগাও অষ্টগ্রাম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. সেলমগীর কবির, সংসদীয় বিতর্কে সুসমবন্টন আজ নেই, একথাটা অসত্য এবিষয়ে সরকারি দলের হয়ে অংশ নেন নোয়াগাও অষ্টগ্রাম মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ। বিরোধী দলে ছিলেন, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের মাঝে, আমাদের পূর্বসূরিরা আমাদের মাঝে সুখী ছিলেন" এবিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুটি বিষয়ের উপর পাল্টাপাল্টি যুক্তি উপস্থাপন করে বিজয়ী হন সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। দ্বিতীয় স্থান অধিকার করেন জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। শ্রেষ্ঠ বক্তা এহসানুল হক আল আমিন ও নুসাইয়াবা রাহমা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জৈন্তাবার্তা / রহমান




