মেসিকে রক্ষা করলেন দেহরক্ষী
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩০ AM

মেসিকে রক্ষা করলেন দেহরক্ষী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৯/২০২৩ ০১:১৪:১৫ AM

মেসিকে রক্ষা করলেন দেহরক্ষী

ছবি : সংগৃহিত


এমএলএসে লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে নিরাপত্তা বেষ্টনী টপকে মাঠে নেমে পড়েন এক মেসিভক্ত। বার্সার জার্সি পরা ওই ভক্ত দৌড়ে এসে মেসিকে আলিঙ্গন করতে যান, তবে সুবিধা করে উঠতে পারেননি তরুণ ওই ভক্ত। দৌড়ে এসে মেসিকে রক্ষা করেন মিয়ামিতে নিয়োগপ্রাপ্ত তার দেহরক্ষী ইয়াসিন চুয়েকো।

মেসির দেহরক্ষীকে যে ফাঁকি দেওয়া সম্ভব নয়, তা জানা গিয়েছিল আগেই। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে কাজ করা চুয়েকোর কারাতে ও বক্সিংয়েও আছে বিশেষ দক্ষতা। মেসিকে সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে থাকেন চুয়েকো। এমনকি মেসি বল নিয়ে ছোটার সময়ও মাঠের চারপাশে ঘুরতে দেখা যায় তাকে। সোমবার সেটিই দেখা গেল আরেকবার। যেখানে মেসিভক্তের কাছ থেকে আর্জেন্টাইন তারকাকে রক্ষা করেছেন চুয়েকো।

অবশ্য ভক্তদের এমন কাণ্ড মেসির কাছে নতুন কিছু নয়। তাই এ ঘটনার প্রভাবও পড়েনি মেসির ওপর। ম্যাচে নিজে গোল করতে না পারলেও সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ২টি; যার সুবাদে ৩-১ গোলে বড় জয় পেয়েছে মিয়ামি।

যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই মেসির নিরাপত্তা নিয়ে বেশ সতর্ক মিয়ামি কর্তারা। কদিন আগেই ক্লাবটির মালিক জর্জ মাস মেসির নিরাপত্তা নিয়ে বলেন, ‘মেসির নিরাপত্তা অবশ্যই বাড়ানো হবে। আর এটি শুধু আমাদের ম্যাচের জন্য নয়। মেসির নিরাপত্তার বিষয়টি আমরা আগেই প্রত্যক্ষ করেছি। আর্জেন্টিনা দল দোহা যাওয়ার আগে মিয়ামিতে প্রশিক্ষণ নিয়েছিল। অনুশীলনের সময় প্রতিদিনই আমাদের দরজায় মেসিভক্তরা ভিড় করত। সুতরাং আমরা এর জন্য প্রস্তুত হয়েছি।’

F/A



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত