আপোষ বৈঠকে বাকবিতন্ডা, মামার হাতে ভাগনে খুন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

আপোষ বৈঠকে বাকবিতন্ডা, মামার হাতে ভাগনে খুন

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৯/২০২৩ ০২:৪৪:০৩ পূর্বাহ্ন

আপোষ বৈঠকে বাকবিতন্ডা, মামার হাতে ভাগনে খুন

ফাইল ছবি


ছাতকে দুবছর পূর্বের একটি হত্যা মামলার আপোষ করতে গিয়ে মামার হাতে ভাগনে খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত গ্রামে।

নিহত সাদির আহমদ (৩০) ওই এলাকার মনর আলীর ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৪ সেপ্টেম্বর)  দিবাগত রাত ২টার দিকে একটি শালিশ বৈঠক হয়। অভিযুক্ত মনছব আলী ও নিহত সাদির দুই বছর পুর্বের একটি হত্যা মামলার  আসামি ছিলেন। সেই মামলা আপোষের জন্য প্রায় ৭লক্ষ টাকা বাদী পক্ষের সাথে সাব্যস্ত হয়। তবে এর মধ্যে ৪০ হাজার টাকা মনছব আলী দুই বছর পরে বলে দিবে জানান। এতে তার ভাগনে সাদির উত্তেজিত হয়ে ওঠেন। এ নিয়ে বৈঠকে দু'পক্ষের কথাকাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে সাদির লাঠি নিয়ে তার মামাকে মারতে যান। এসময় মনছব আলীসহ তার সাথের কয়েকজন সাদিরকে কিলঘুষি ও লাথি দিয়ে গুরুতর আহত করে।

এরপর তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাতক দোয়ারা রেঞ্জের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক জানান, আমরা ঘটনার পরপরই বৃষ্টিতে ভিজে সারারাত আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি। আশা রাখছি দ্রুত গ্রেপ্তার করতে পারবো। 

তিনি জানান, ময়না তদন্তের জন্য মৃরদেহ সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা রয়েছে।

ডি ডি



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক