এশিয়া কাপের সুপার ফোরে দেখা যেতে পারে লিটন দাসকে
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

এশিয়া কাপের সুপার ফোরে দেখা যেতে পারে লিটন দাসকে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৯/২০২৩ ০৩:৪২:০৮ পূর্বাহ্ন

এশিয়া কাপের সুপার ফোরে দেখা যেতে পারে লিটন দাসকে

ফাইল ছবি


এশিয়া কাপে গ্রুপ পর্বের বাধা পেরিয়েছে বাংলাদেশ। রোববার আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে টাইগাররা। এখন তাদের প্রতিপক্ষ ভারত-পাকিস্তানের মতো বড় দল। তাই দলের শক্তি বাড়াতে এশিয়া কাপের দলে লিটনকে অন্তর্ভূক্ত করার ব্যাপারে ভাবছে বিসিবি।

এশিয়া কাপের স্কোয়াডে থাকা লিটন দাস জ্বরের কারণে ধরতে পারেননি শ্রীলঙ্কার বিমান। শেষ পর্যন্ত তার বদলি হিসেবে উড়িয়ে নেওয়া হয় এনামুল হক বিজয়কে। এখনো কাজ চলছে কিভাবে লিটনকে দলে অন্তর্ভূক্ত করা হবে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, 'লিটন সুস্থ আছে। তাকে পাঠানো যায় কিনা সেটা নিয়ে আমরা আলাপ করছি। যেহেতু কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এছাড়া ওখানেও অনেকগুলো খেলোয়াড়ের ইনজুরি কনসার্ন আছে।'

এশিয়া কাপের স্কোয়াডে এই মুহূর্তে ওপেনার হিসেবে আছেন নাঈম শেখ, তানজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয়। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নাঈম শেখের সঙ্গে ওপেনিং করতে নেমেছিলেন তানজিদ তামিম। তবে অভিষেক ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি তামিম।

নাঈম শেখও বড় ইনিংস খেলতে ব্যর্থ দুই ম্যাচেই। দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে মেকশিফট ওপেনার হিসেবে খেলানো হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তাই দলের গভীরতা বাড়াতে এবার লিটনকে এশিয়া কাপে পাঠানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।

সুপার ফোরের প্রথম ম্যাচে বুধবার (৬ সেপ্টেম্বর) পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

ডি ডি



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক