মৌলভীবাজারে আ.লীগ নেতার হাত থেকে দ খ ল মু*ক্ত হল বনের জায়গা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

মৌলভীবাজারে আ.লীগ নেতার হাত থেকে দ খ ল মু*ক্ত হল বনের জায়গা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৪ ০৬:১৩:৪০ পূর্বাহ্ন

মৌলভীবাজারে আ.লীগ নেতার হাত থেকে দ খ ল মু*ক্ত হল বনের জায়গা

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনের প্রায় ৪একর জায়গা দখল করে রেখেছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা জেনার আহমেদ। অবশেষেেরোববার দিনব্যাপী বনবিভাগের উচ্ছেদ অভিযানে আওয়ামী লীগের প্রভাবশালী নেতার দখলে থাকা ৪ একর জায়গা উদ্ধার করেছে বন্যপ্রাণী  ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

রোববার (৩ নভেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১০০ জন শ্রমিক নিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ এর পশ্চিম পাশে লাউয়াছড়ার জায়গা উদ্ধারে অভিযান পরিচালনা করে বন বিভাগ।

অভিযানে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান, রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

তবে দখলদার জেনার আহমেদকে মুঠো ফোনে যোগাযোগের চেষ্ঠা করেও পাওয়া যায়নি।

মো. জেনার আহমেদ এর কাছ থেকে এই জমি বন্ধক নিয়েছিলেন শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান শাহ আলম। তিনি জানান, আমি জেনারের কাছ থেকে ৫ বছরের লিজ নিয়ে এখানে লেবুর চাষ করেছি। অগ্রিম ২ বছরের ১লক্ষ বিশ হাজার টাকা দিয়েছি। বাকি টাকা লেবু বিক্রি ও বিভিন্ন সময় দেওয়া হবে এটা লিজের এগ্রিমেন্ট বলা আছে। তিনি বলেন, আমি গরীব মানুষ লেবু চাষ করেই তা বিক্রি করে আমার সংসার চলে। এখন এত টাকা ধরা খাব কখনো ভাবিনি।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান জানান, ‘আমরা প্রায় ৪ একর বনের জায়গা উদ্ধার করেছি। তবে উদ্ধারের সময় কাউকে পাওয়া যায়নি। কেউ দাবী করতেও আসেনি।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম বলেন,‌ আমরা জায়গাটি উদ্ধার করেছি। এখানে ৪ একর মতো জায়গা বেদখল হয়ে ছিল। সেখানে পুরা জায়গায় লেবু গাছ লাগানো ছিল। আমরা সেই জায়গা গুলোতে বন্যপ্রাণীর উপযোগী গাছের চারা লাগিয়েছি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে