ধর্মঘর ক্লাস্টারে ক্ষুদে গনিতবিদ উৎসব অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

ধর্মঘর ক্লাস্টারে ক্ষুদে গনিতবিদ উৎসব অনুষ্ঠিত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৪ ০৭:১২:৩৭ পূর্বাহ্ন

ধর্মঘর ক্লাস্টারে ক্ষুদে গনিতবিদ উৎসব অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


হবিগঞ্জ  জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ক্লাস্টারে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণের স্বহস্তে তৈরী গনিত বিষয়ক শিক্ষা উপকরণ প্রদর্শনী ও শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৪ নভেম্বর ) সহকারী উপজেলা শিক্ষা অফিসার মেঃ রফিকুল ইসলামের উদ্যোগ ও সার্বিক দিকনির্দেশনায়  ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিন ব্যাপি এ মেলা অনুষ্ঠিত হয়।

শিশুদের গণিতভীতি দূরীকরণের লক্ষ্যে, অভিভাবকগণকে বিদ্যালয়ের উন্নয়ন ও শিখন শেখানো কার্যক্রমে সম্পৃক্তকরণ, গণিত শ্রেণি পাঠদান উপকরণ ব্যবহারে সহজবোধ্য-আনন্দদায়ক করে তোলার লক্ষে ক্লাস্টারের ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহনে অনুষ্ঠিত এ মেলায় বিদ্যালগুলো স্ব স্ব স্টলে বিভিন্ন শ্রেণির গণিত বিষয়ক পাঠ সহজ ও আকর্ষনীয়ভাবে উপস্থাপনের জন্য ব্যবহৃত এ উপকরনগুলো প্রদর্শন ও ব্যবহার পদ্ধতি উপস্থাপন করেন।

মেলায় সকল বিদ্যালয়ের শিশুদের মাঝে অংক দৌড়, গণিত বিষয়ক কুইজ, বিভিন্ন গণিত শিখন পাজল, শিক্ষকদের মাঝে উপকরণ ব্যবহারে গনিত পাঠ উপস্থাপন, গণিত প্যাটার্ণ আঁকাসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম কামাল, বিশেষ অতিথি উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান, ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল, ইউআরসি ইন্সট্রাক্টর খায়ের উদ্দিন মোল্লা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ কবির হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী নাবা বহুমুখি ফার্ম এর স্বত্বাধীকারী সফিউল বর খোকন, প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান ফয়সাল, ইসলামি ব্যাংক পিএলসি ধর্মঘর এজেন্ট শাখা স্বত্বাধীকারি মোঃ নজমুল হাসান, শিক্ষক নেতা মোঃ কামরুজ্জামান, তাউছ মিয়া, বিশ্বজিত ভট্টাচার্য্য, আশরাফুল হক, মোস্তাফিজুর রহমান সজিব প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে