হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৮০ বছরের মা দ ক ব্যাবসায়ী স্বামী স্ত্রী গ্রে ফ তা র
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৮০ বছরের মা দ ক ব্যাবসায়ী স্বামী স্ত্রী গ্রে ফ তা র

আকিকুর রহমান রুমন, বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৪ ০৭:৪৮:৪৩ পূর্বাহ্ন

হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৮০ বছরের মা দ ক ব্যাবসায়ী স্বামী স্ত্রী গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর অভিযানে ৮০ বছর বয়স্ক এক মাদক ব্যাবসায়ী ও ৭০বছর বয়সী তার স্ত্রীকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে।

সেনাবাহিনীর গোয়েন্দা সূত্রে জানাযায়,গতকাল ৩রা নভেম্বর(রোববার)গোপন সংবাদের মাধ্যমে উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাজীপুর গ্রামে এক ব্যক্তি বৃদ্ধ বয়সেও তিনি মাদক ব্যবসা করে যাচ্ছেন।

এমন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মেজর মাহী চৌধুরী আহমেদ এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল টিম মাদক ব্যবসায়ীর বাড়িতে এই বিশেষ অভিযানটি পরিচালনা করেন।

অভিযানকালে মাদকসহ মৃত মুসলিম উল্লার পুত্র (মাদক)গাঁজা ব্যবসায়ী জাফর উল্লার ঘর থেকে বিক্রি করার গাঁজার পুরিয়া ও বেশ কিছু খোলা গাঁজা এবং (মাদক)সেবন করার বিভিন্ন ধরনের সরঞ্জাময়াদী উদ্ধার করা হয়।

এসময় ৮০ বছর বয়স্ক মাদক ব্যাবসায়ী মৃত মুসলিম উল্লার পুত্র মোঃজাফর উল্লাও ৭০ বছর বয়সী তার স্ত্রী মোছাঃরিজিয়া বিবিকে গ্রেফতার করা হয়।

খবর পেয়ে বানিয়াচং থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে যাওয়ার খবরও পাওয়া যায় অভিযানকালে।

পরে থানা পুলিশের উপস্থিতিতে মাদকসহ সেবন করার সকল সরঞ্জাময়াদী পুরিয়ে ফেলা হয়েছে বলে জানাযায়।

আজ ৪ঠা নভেম্বর(সোমবার)

গতকাল রাতের অভিযান সম্পর্কে জানতে সেনবাহিনীর গোয়েন্দা সূত্রের সাথে যোগাযোগ করা হলে,তিনি এই বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন,তারা উভয়েই বয়স্ক হওয়ায় মানবিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এছাড়াও তারা জীবনে আর এমন অপরাধ মূলক কাজ করবেননা বলে থানা পুলিশ ও সেনাবাহিনীর নিকট অঙ্গীকার করার বিষয়টিও অভিযান পরিচালনাকারী সেনাবাহিনীর গোয়েন্দা সূত্র সৈনিক নিশ্চিত করে জানিয়েছেন।

এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)এর মুঠোফোনে যোগাযোগ করার পর কোন সাড়া না পেয়ে সরকারি মোবাইল নাম্বারের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরও কোন সাড়া না পাওয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে