আবারও হ ত্যা র হু ম কি পেলেন সালমান খান
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩১ AM

আবারও হ ত্যা র হু ম কি পেলেন সালমান খান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৫/১১/২০২৪ ০১:২৯:২১ AM

আবারও হ ত্যা র হু ম কি পেলেন সালমান খান

ছবি সংগৃহীত


বলিউড সুপারস্টার ও ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান। মৃত্যুর হুমকি যেন তার পিছু ছাড়ছে না। সালমান খান আগে বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি পেয়েছিলেন লরেন্স বিষ্ণই গ্যাংয়ের কাছ থেকে। তবে এবার আবারও নতুন করে প্রাণনাশের হুমকি পেলেন তিনি।

পিঙ্কভিলা জানায়, বিষ্ণই সম্প্রদায় সালমানকে মন্দিরে ক্ষমা চাইতে অথবা তাদেরকে ৫ কোটি রুপি দিতে হবে বলে দাবি জানিয়েছে।

সোমবার (৪ নভেম্বর) রাতে লরেন্স বিষ্ণইর ভাইয়ের হোয়াটসঅ্যাপ থেকে পাঠানো প্রাণনাশের হুমকির বার্তা পায় মুম্বাই পুলিশ ট্রাফিক কন্ট্রোল রুম। সেই বার্তায় জানানো হয়, যদি সালমান বেঁচে থাকতে চায় তবে তাকে মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে, নয়তো ৫ কোটি রুপি দিতে হবে। যদি সে এটা না করে, আমরা তাকে হত্যা করব। আমাদের গ্যাং এখনো সক্রিয় রয়েছে।

এরপরই সালমানকে পাঠানো প্রাণনাশের হুমকির বার্তাটি নিয়ে পুলিশ অনুসন্ধান করে যাচ্ছে এবং এর পেছনে থাকা ব্যক্তিটিকে খুঁজে বের করার চেষ্টা করছে। বাবা সিদ্দিকি হত্যার পর থেকে সালমানের কাছে প্রাণনাশের হুমকির বার্তা আসছে বেশি। এই হত্যাকে কেন্দ্র করে মুম্বাই পুলিশ এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে। কিন্তু গ্রেপ্তার চলাকালে মুম্বাই পুলিশের কাছে একটি মৃত্যু হুমকির বার্তা পাঠানো হয়। তাতে বলা হয়, সালমানকে খুন করা হবে। এই হুমকির পরেই সালমানের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,