জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে শাল্লায় আনন্দ মি ছি ল
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে শাল্লায় আনন্দ মি ছি ল

শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৪ ০৬:১২:১৩ পূর্বাহ্ন

জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে শাল্লায় আনন্দ মি ছি ল

ছবি: নিজস্ব


সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে শাল্লায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার বেলা ৩ টায় উপজেলার শহীদ মিনার প্রাঙ্গন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে এসে সমবেত হয়ে সবাই এক সমাবেশে মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের নির্বাহী সদস্য শামীম আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সম্পাদক জাকির মিয়া, সহ সভাপতি আমজাদ মিয়া, বিএনপি নেতা মো. আব্দুল করিম (মাস্টার), সিনিয়র সহ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, কৃষক দলের সদস্য সচিব একরামুল হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি তারেক হাসানসহ বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: