পরিচালক প্রশান্ত নীল ক্ষমা চাইলেন শাহরুখ খানের কাছে
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ AM

পরিচালক প্রশান্ত নীল ক্ষমা চাইলেন শাহরুখ খানের কাছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৪ ১১:১৬:৫২ AM

পরিচালক প্রশান্ত নীল ক্ষমা চাইলেন শাহরুখ খানের কাছে

ছবি : সংগৃহীত


২০২৩ সালের ক্রিসমাসের আবহে প্রভাস অভিনীত ছবি 'সালার' মুক্তি পেয়েছিল বড়পর্দায়। বক্স অফিসে ঝড় তুলেছিল সেই ছবি। প্রভাসের টলমল হওয়া কেরিয়ারকে শক্ত পায়ে দাঁড়াতে দারুণ সাহায্য করেছিল 'সালার'।

একই সময়ে মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানি পরিচালিত ছবি ‘ডাঙ্কি’, যে ছবির নায়ক ছিলেন বলিউড কিং শাহরুখ খান। দু’টি ছবি একই দিনে মুক্তি পাওয়াতে বক্স অফিসে ব্যবসা ভাগ হওয়ার পাশাপাশি ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছিল শাহরুখ এবং প্রভাসের অনুরাগীদের মধ্যেও।

সালার ছবির পরিচালক প্রশান্ত নীল ক্ষমা চাইলেন শাহরুখ খানের কাছে। ক্ষমাপ্রার্থনা করলেন পরিচালক রাজকুমার হিরানির কাছেও।সম্প্রতি এ প্রসঙ্গে পরিচালক প্রশান্ত নীল এক সাক্ষাৎকার দিয়েছেন। যেখানে শাহরুখ খানের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। সাক্ষাৎকারে পরিচালক বলেন, ‘এক বছর আগে থেকেই মুক্তির তারিখ ঘোষণা করে রেখেছিল 'ডাঙ্কি'। রাজু স্যার শাহরুখ স্যারের মতো মানুষ আমাদের ইন্ডাস্ট্রির মুখ। ’

ডাঙ্কির পুরো টিমের কাছে ক্ষমা চাইছি উল্লেখ করে বলেন, ‘আমি ডাঙ্কির গোটা টিমের কাছে ক্ষমা চাইছি। আমরা সত্যিই চাইনি একই দিনে এরকম কিছু হোক।’

এরপর বলেন, ‘যদি কোনো সংস্থা অথবা ব্যক্তি তাদের ছবি মুক্তির কথা ঘোষণা করে রাখে তাহলে পরে এসে সেই তারিখেই ভাগ বসানো মোটেই ঠিক কথা নয়। সমর্থনযোগ্য নয়। কিন্তু আমাদের কাছে ওইদিন সালারকে বড়পর্দায় নিয়ে আশা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। কারণ জ্যোতিষী আমাদের জানিয়েছিলেন ওই তারিখটি আমাদের ছবির মুক্তি পাওয়ার দিন হিসাবে অত্যন্ত শুভ।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,