মৌলভীবাজারে বিএনপির আহবায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে বি ক্ষো ভ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

মৌলভীবাজারে বিএনপির আহবায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে বি ক্ষো ভ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১১/২০২৪ ০৪:১৯:১১ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বিএনপির আহবায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে বি ক্ষো ভ

ছবি: নিজস্ব


জেলা বিএনপির ঘোষিত নতুন আহবায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে পদ বঞ্চিত নেতাদের অনুসারীরা।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের শাহ মোস্তফা সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে কোর্ট রোডস্থ প্রেসক্লাব মোড়ে এসে শেষ হয়।

মিছিলে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়ালী সিদ্দিকী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফয়ছল আহমদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

এখানে মিছিল থেকে বলা হয়, গত ১৫ বছর জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের যেসব নেতারা রাজপথে ছিল তাঁদের অনেককেই বাদ দিয়ে এই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে আওয়ামী লীগের দালালরাও রয়েছে।

তাই অবিলম্বে এই কমিটি বাতিল করে আরও বড় পরিসরে ত্যাগী ও সৎ নেতাদের অন্তর্ভুক্ত করার দাবী জানানো হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে