ছবি: নিজস্ব
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় রবি মৌসুমে সরিষা, গম, চীনাবাদাম ও বিভিন্ন শীতকালীন সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
আজ বুধবার ( ৬ নভেম্বর ) দুপুরে উপজেলা কৃষি অফিস আয়োজিত এক অনুষ্ঠানে দুই শতাধিক কৃষকের মধ্যে এসব বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়।
বীজ ও সার বিতরণ কালে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মো.আবুল হাসেম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, বাদাগাট ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান রাখাব উদ্দিন, জয়নাল আবেদীন কলেজের অধ্যাপক রোকন উদ্দিন, উপজেলা প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, সাংবাদিক সৈকত হাসান সহ কৃষি কর্মকর্তা বৃন্দ।
জৈন্তাবার্তা / মনোয়ার




