মৌলভীবাজারে চো রা ই পথে আমদানিকৃত ভারতীয় ওষুধসহ আ ট ক ২
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

মৌলভীবাজারে চো রা ই পথে আমদানিকৃত ভারতীয় ওষুধসহ আ ট ক ২

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১১/২০২৪ ০৪:৩৩:০৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারে চো রা ই পথে আমদানিকৃত ভারতীয় ওষুধসহ আ ট ক  ২

ছবি: নিজস্ব


মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধ পথে আমদানিকৃত ওষুধসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃত মাহতাব উদ্দিন (২৪) এবং কুতুব উদ্দিন (২১) দুইজনই সিলেট জেলার জৈন্তাপুর থানা এলাকার বাসিন্দা।

সিলেট থেকে কাভার্ড ভ্যানে করে ভারতীয় চোরাই পন্য আসছে- এমন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ নভেম্বর) বিকেলে এসআই আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার টু শেরপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে।

চেকপোস্ট পরিচালনাকালে মৌলভীবাজার সদর উপজেলার হামরকোনা এলাকায় গোপন সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়।

এসময় গাড়ির ভেতর থেকে ১২টি কাগজের কার্টুন এবং ১০টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে মোট ১৮,৩২০ পাতা ভারতীয় কোম্পানির তৈরি ওষুধ জব্দ করা হয়। এছাড়া চোরাই পন্য পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, ‘আটককৃত দুই ব্যক্তি জব্দকৃত এসব মালামালের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তারা সিলেট জেলার জৈন্তাপুর থানা এলাকার ভারতীয় সীমান্ত থেকে চোরাই পথে ওষুধ ক্রয় করে বিক্রির জন্য মৌলভীবাজার নিয়ে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী