সেনাপ্রধানের সঙ্গে ইউএস ইন্দো-প্যাসিফিক প্রতিনিধি দলের সাক্ষাৎ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

সেনাপ্রধানের সঙ্গে ইউএস ইন্দো-প্যাসিফিক প্রতিনিধি দলের সাক্ষাৎ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১১/২০২৪ ১০:৫৪:২৭ পূর্বাহ্ন

সেনাপ্রধানের সঙ্গে ইউএস ইন্দো-প্যাসিফিক প্রতিনিধি দলের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত


বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোশুয়া এম রুডের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সেনাসদরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সেনাবাহিনী প্রধান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য লেফটেন্যান্ট জেনারেল জোশুয়া এম, রুড, ডেপুটি কমান্ডার, ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডকে ধন্যবাদ জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার