গ্রে ফ তা রি পরোয়ানা জারি, অঞ্জনাকে ধরিয়ে দিতে বললেন ডিপজল
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ AM

গ্রে ফ তা রি পরোয়ানা জারি, অঞ্জনাকে ধরিয়ে দিতে বললেন ডিপজল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১১/২০২৪ ১১:৫০:১৮ AM

গ্রে ফ তা রি পরোয়ানা জারি, অঞ্জনাকে ধরিয়ে দিতে বললেন ডিপজল

ছবি : সংগৃহীত


ঢালিউড চিত্রনায়িকা অঞ্জনাকে ধরিয়ে দিতে বললেন ঢাকাই সিনেমার খল অভিনেতা ডিপজল। সোশ্যাল মিডিয়ায় এ প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।বৃহস্পতিবার (৭ নভেম্বর) ফেসবুক পেজে ডিপজল অঞ্জনার একটি ছবি পোস্ট করেন। এর ক্যাপশনে লেখেন, ওয়ারেন্টের আসামি অঞ্জনাকে ধরিয়ে দিন। অভিনেতা আরও লেখেন, দেখামাত্রই থানায় খবর দেন।

ভক্তদের কাছে এ আর্জি করেন ডিপজল। কেন ডিপজল এমন আর্জি জানালেন তার কারণ জানতে হলে এক বছর পেছনে ফিরে তাকাতে হবে।জানা যায়, অঞ্জনা গত বছর ডিপজলের কাছ থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ধার নেন। ছয় মাসের মধ্যে ধার পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দেন। তবে ছয় মাস পার হয়ে গেলেও তিনি টাকা ফেরত দেননি।

নির্দিষ্ট সময় পর ডিপজল টাকা ফেরত চাইলে অঞ্জনা চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ডিপজলকে ডাচবাংলা ব্যাংকের একটি চেক দেন। কিন্তু চেকটি ডিসঅনার হয়ে যায়।এরপর ২৩ মার্চ টাকা পরিশোধ করার জন্য অঞ্জনাকে লিগ্যাল নোটিশ পাঠান ডিপজল। লিগ্যাল নোটিশ পাওয়ার এক মাসের মধ্যে অঞ্জনাকে পুরো অর্থ ফেরত দেয়ার জন্য অনুরোধ করা হয়। অন্যথায়, অভিনেত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান অভিনেতা।এবার ধার পরিশোধ না করার কারণে অঞ্জনার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। তাই অঞ্জনার দেখা পেলেই থানায় খবর দেয়ার অনুরোধ করেছেন অভিনেতা।  

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,