ঢাকায় হ*ত্যা মা ম লা, আ সা মি হলেন মাধবপুরের বিএনপি নেতা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

ঢাকায় হ*ত্যা মা ম লা, আ সা মি হলেন মাধবপুরের বিএনপি নেতা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১১/২০২৪ ০৬:৩২:০৩ পূর্বাহ্ন

ঢাকায় হ*ত্যা মা ম লা, আ সা মি হলেন মাধবপুরের বিএনপি নেতা

ছবি: নিজস্ব


ঢাকার হাতিরঝিল থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় এবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে মামলায় হবিগঞ্জের মাধবপুর থানার বিএনপি নেতাকেও আসামি করা হয়েছে। আসামি মাধবপুর থানা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক এখলাছুজ্জামান ভূইয়াকে চিনেন না বাদীও।

এ ঘটনায় হতবাক মাধবপুর উপজেলার বিএনপি নেতারা। ষড়যন্ত্রমূলক মামলায় আসামি করায় ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন এখলাছুজ্জামান ভূইয়া।

শুক্রবার (৮ নভেম্বর) সকালে মাধবপুরের জগদীশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এখলাছুজ্জামান ভূইয়া বলেন, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সাথে আমরা মাধবপুর উপজেলা বিএনপি একাত্মতা ঘোষণা করে আন্দোলন করেছি। এর অনেক স্থিরচিত্র সহ লাইভ ভিডিও রয়েছে।

অপরদিকে হাতিরঝিল থানায় জনৈক এক ব্যক্তি ষড়যন্ত্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে  রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এই মামলায় আমাকে জড়ানো হয়। এই সকল ষড়যন্ত্রের রহস্য উদঘাটন করে তাকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন,  এর আগে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের আমলে বিএনপির আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার কারণে গত ১৬ বছরে জাকারিয়া চৌধুরী  নামের জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা একাধিক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় আমাকে আসামি করে। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে মামলা দিয়ে বিএনপি নেতাদের হয়রানি করার কারণে ৫ই আগস্ট বিক্ষুব্ধ ছাত্র-জনতা জাকারিয়ার বাড়ি ঘেরাও করে। এরপর থেকে সে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে এবং বিএনপি নেতাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। ধারণা করছি, জাকারিয়াই হয়রানি করার জন্য মামলায় আমার নাম ঢুকিয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির ওই নেতা আরও বলেন,  আমরা বিএনপির হাইকমান্ডের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের বলেছেন এ বিষয়টি খতিয়ে দেখবেন।’

মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু বলেন, এখলাছুজ্জামান বিএনপির একজন নিবেদিত কর্মী। আমার তার জন্য প্রয়োজনে উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রত্যয়নপত্র দিব।

এদিকে মামলার বাদী মোজারুল আসামি এখলাছুজ্জামান ভুইয়াকে চিনেন না বলে দাবি করেছেন।

হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, মামলাটি কোর্টে দায়ের করা হয়েছে। কোর্ট এফআইআরের নির্দেশ দিলে আমরা এফআইআর করি। বিষয়টি তদন্তাধীন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে