হবিগঞ্জে ১৪ লাখ ৬০ হাজার টাকা সহ হু*ন্ডি ব্যবসায়ী আ ট ক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

হবিগঞ্জে ১৪ লাখ ৬০ হাজার টাকা সহ হু*ন্ডি ব্যবসায়ী আ ট ক

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১১/২০২৪ ০৫:৪২:৩০ পূর্বাহ্ন

হবিগঞ্জে ১৪ লাখ ৬০ হাজার টাকা সহ হু*ন্ডি ব্যবসায়ী আ ট ক

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)  উপজেলার ধর্মঘর বিওপির বিশেষ টহলদল ১৪ লাখ ৬০ হাজার টাকাসহ মোখলেছ মিয়া নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করছে।

শনিবার দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে দেবনগর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সয়য়  মোখলেছ মিয়া (৪০)কে আটক করা হয়।

আটককৃত মোখলেছ মিয়া উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত সাদু মিয়ার ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়,আটককৃত ব্যক্তিকে তল্লাসী করে তার নিকট হতে নগদ ১৪ লাখ ৬০ হাজার টাকা এবং ১টি বাটন মোবাইল পাওয়া যায়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে,তার ভাই হুন্ডি ব্যবসায়ী মোঃ আবু বক্করের নির্দেশনা অনুযায়ী অজ্ঞাত নামা  ভারতীয় ব্যক্তির নিকট হতে উক্ত টাকা নিয়ে বাংলাদেশে অবৈধ পথে প্রবেশ করে।

বিজিবি ২৫ ব্যাটালিয়ন সরাইলের অধিনায়ক  লেঃ কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান,আটককৃত নগদ টাকা ও মোবাইল ফোনসহ ধৃত বাংলাদেশী নাগরিক মোঃ মোখলেছ মিয়া এবং তার ভাই মোঃ আবু বক্করের নামে মাধবপুর থানায় নিয়মিত মামলা হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে