হবিগঞ্জে তাঁতীলীগ সভাপতি গ্রে প্তা র
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

হবিগঞ্জে তাঁতীলীগ সভাপতি গ্রে প্তা র

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/১১/২০২৪ ০২:৪৯:৪৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে তাঁতীলীগ সভাপতি গ্রে প্তা র


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা মামলায় ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি ও ইউপি সদস্য জামাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে এসআই ওয়াশিমসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নালমুখ থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত জামাল মিয়া উপজেলার মিরাশি ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি ও একই ইউনিয়নের পড়াঝার গ্রামের বাসিন্দা। তিনি ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, নতুন ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে