মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন মিম
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৮ AM

মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন মিম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১১/২০২৪ ১০:৩৯:৩০ AM

মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন মিম

ছবি : সংগৃহীত


বেশ কয়েক মাস ধরেই অবসর সময় কাটাচ্ছেন ঢালিউডের নায়িকা বিদ্যা সিনহা মিম। তার অবসর সময় নিয়েও চলছে নানা গুঞ্জন। এরই মধ্যে ভক্তদের মধ্যে কানাঘুসা শুরু হয়ে গেছে, খুব শিগগিরই নাকি সন্তানের মা হতে চলেছেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে এবার নিজের জন্মদিনেই মুখ খুললেন মিম।

১৯৯২ সালের ১০ নভেম্বরে রাজশাহীর বাঘা উপজেলায় জন্ম নেওয়া এ নায়িকা আজ রবিবার ৩২ বছরে পা রাখলেন।

ছোট্ট বেলায় জন্মদিনটা জমকালোভাবে পালন করলেও এখন আর সেভাবে আয়োজন করা হয় না তার। এ প্রসঙ্গে অভিনেত্রী গণমাধ্যমকে জানান, জন্মদিনটা আসলে খুব ঘটা করে উদযাপন করা হয় না। বরাবরের মতোই তার মা, হাজবেন্ড, পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের সঙ্গে ঘরোয়া আয়োজনেই উদযাপন করবেন তারা।

কথা প্রসঙ্গে নতুন অতিথি আসার কথা উঠলে তিনি বলেন, ‘এমন কিছু ঘটলে আমি কেন লুকাবো? আমার জীবনের কোনো কিছুই তো লুকাইনি। যা করেছি, সবকিছু জানিয়েই করেছি। তবে শিগগিরই সন্তান নেওয়ার সম্ভাবনা নেই। তেমনটা হলে অবশ্যই সবাই জানতে পারবেন। এখন কাজ নিয়েই ভাবছি, কাজ নিয়েই থাকতে চাই।’

উল্লেখ্য,‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন ও হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মিমের। এরপর ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয়ের জন্য ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান তিনি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত