নবীগঞ্জে দুই আওয়ামী লীগ নেতাকে পুলিশে সোপর্দ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

নবীগঞ্জে দুই আওয়ামী লীগ নেতাকে পুলিশে সোপর্দ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/১১/২০২৪ ০২:১৬:১৬ পূর্বাহ্ন

নবীগঞ্জে দুই আওয়ামী লীগ নেতাকে পুলিশে সোপর্দ

প্রতীকী ছবি


হবিগঞ্জের নবীগঞ্জে দুই আওয়ামী লীগ নেতাকে আটকের পর কান ধরে উঠবস করিয়ে পুলিশে দেওয়া হয়েছে। রোববার (১০ নভেম্বর) ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা নবীগঞ্জ শহর থেকে তাদের আটক করেন।

আটকরা হলেন- নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমেদ খালেদ (৫০) এবং নবীগঞ্জ পৌরসভার জয়নগর এলাকার আওয়ামী লীগ নেতা গৌরমনি সরকার (৫৫)।

স্থানীয়রা জানান, রাজধানীর নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের কর্মসূচি ডাক দেওয়ার খবর প্রচার হলে বিএনপি, ছাত্রদল ও যুবদল কর্মীরা তাদের প্রতিহত করতে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে অবস্থান নেন এবং শোডাউন দেন। দুপুরে গৌরমনি সরকার নতুন বাজার মোড়ে এলে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাকে আটক করেনগ। একইভাবে সন্ধ্যায় শাহ রিজভী আহমেদ খালেদকেও আটক করা হয়। আটকের পর তাদের কান ধরে উঠবস করিয়ে নবীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

ঘটনাস্থলে থাকা ছাত্রদল ও যুবদল নেতারা বলেন, বিএনপি, যুবদল ও ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হামলার চেষ্টা করলে স্থানীয় জনগণ ও ছাত্রজনতা দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে। পরে পুলিশে সোপর্দ করা হয়।

তবে আটক দুই আওয়ামী লীগ নেতার পরিবারের দাবি, তারা হামলা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হননি। ব্যক্তিগত কাজে বাজারে গিয়েছিলেন।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, আওয়ামী লীগের দুই নেতাকে ছাত্রদল-যুবদল নেতাকর্মী ও সাধারণ লোকজন আটক করে থানায় দিয়েছেন।

হবিগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল হক খান জানান, নবীগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে মামলা আছে। তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী