শাহরুখ খানকে হুমকিদাতা গ্রে প্তা র
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৮ AM

শাহরুখ খানকে হুমকিদাতা গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১১/২০২৪ ১১:২০:৫৮ AM

শাহরুখ খানকে হুমকিদাতা গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


বলিউড বাদশা শাহরুখ খানকে হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছ পুলিশ। ওই ব্যক্তি হলেন ছত্তিশগড়ের সেই আইনজীবী, যার মোবাইল নম্বর থেকে শাহরুখকে হুমকি দেওয়া হয়েছিল। খবর এনডিটিভির 

গ্রেপ্তার হওয়া ওই আইনজীবীর নাম মুহাম্মদ ফয়জান খান। তাকে ছত্তিশগড়ের রায়পুরের বাসা থেকে আজ সকালে গ্রেপ্তার করা হয়।

যদিও হুমকির পরপরই হুমকিদাতাকে খুঁজতে গিয়ে তার সন্ধান পায় মুম্বাই পুলিশ। পরে ওই আইনজীবী জানিয়েছিলেন তার মোবাইল চুরি হয়ে গেছে। সে বিষয়ে থানায় ডায়েরিও করেছিলেন তিনি। তবে পুলিশের কড়া নজরদারিতে ছিলেন তিনি।

এর আগে ভারতের ছত্তিশগড় থেকে মুম্বাই পুলিশের কাছে একটি উড়োফোন আসে। শাহরুখকে হত্যার হুমকি দিয়ে ৫০ লাখ টাকা দাবি করেন এক অজ্ঞাতনামা যুবক।

ওই ফোন পাওয়ার পর থেকে সতর্ক অবস্থানে পুলিশ। ফোনের লোকেশন যাচাই করে এরই মধ্যে ছত্তিশগড়ে পৌঁছেছে তারা। পুলিশ জানিয়েছে, এই উড়োফোনের আড়ালে আছেন ফয়জান নামের এক যুবক। তাকে খোঁজার চেষ্টা চলছে।

প্রতিবছর জন্মদিনের রাতে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের দেখা দেন শাহরুখ খান। তবে এ বছরটা ছিল ব্যতিক্রম। তার বাড়ির সামনে হাজারো ভক্ত জড়ো হলেও এবার শাহরুখ আসেননি। অন্যবারের চেয়ে এবার তার বাড়ি ঘেরা ছিল কড়া নিরাপত্তার চাদরে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত