মাধবপুরে বৈদেশিক মুদ্রাসহ যুবক আ ট ক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

মাধবপুরে বৈদেশিক মুদ্রাসহ যুবক আ ট ক

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/১১/২০২৪ ০৩:০৭:০৮ পূর্বাহ্ন

মাধবপুরে বৈদেশিক মুদ্রাসহ যুবক আ ট ক


হবিগঞ্জের মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বৈদেশিক মুদ্রাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সস্তামোড়া সীমান্তে অভিযান চালিয়ে শ্রী পলাশ চন্দ্র দাস (৩০) নামে ওই যুবককে আটক করে।

আটক পলাশ কুমিল্লা জেলার হোমনা উপজেলার চন্ডিপুর গ্রামের অনিল চন্দ্র দাসের পুত্র।

বিজিবির সরাইল (২৫) ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামির নিকট নগদ ৪,৪৩০ টাকা, মালদ্বীপের ১,০৩৫ রুপি, ৫০ ইউরো এবং ২৪২ আমেরিকান ডলার পাওয়া গেছে। এ ব্যাপারে মাধবপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে