তাহিরপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

তাহিরপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৯/২০২৩ ০৬:০৩:১০ পূর্বাহ্ন

তাহিরপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

তাহিরপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে শোভাযাত্রা


সনাতন ধর্মের যুগাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী  তাহিরপুরে  বর্ণাঢ্য আয়োজনে ও উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকেই মধ্য তাহিরপুর মন্দির প্রাঙ্গণে  ভক্তদের ঢল নামে। শিশু-কিশোর থেকে শুরু করে নানান বয়সী ভক্তবৃন্দ ছুটে এসেছিলেন জন্মাষ্টমী উৎসবের মহা শোভাযাত্রায়।  ব্যানার-ফেস্টুন আর বাদ্যেযন্ত্রের তালে তালে নেচে গেয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা।

শোভাযাত্রাটি তাহিরপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধ্যতাহিরপুর মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। 

শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র ণারায়ন বৈশাখ, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুষেন বর্মন, সজল বর্মন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজন চন্দ, কবিন্দ চন্দ, প্রানকৃষ্ণ, দেবল কর, বিশ্বজিৎ, প্রদীপ দাস, রুপক, কৃপেশ সহ অসংখ ভক্তবৃন্দ। 


ডি ডি



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক