‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৯ AM

‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪/১১/২০২৪ ০২:৪০:১৫ AM

‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান

ফাইল ছবি


আবার ফিরছে একসময়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘লাল গোলাপ।’ দীর্ঘ ৮ বছর পর ফিরছে অনুষ্ঠানটি।

লাল গোলাপের উপস্থাপক শফিক রেহমান একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ইতিমধ্যে অনুষ্ঠানটির দুটি পর্ব রেকর্ড করা হয়েছে।  সবকিছু ঠিক থাকলে আগামী ১ ডিসেম্বর থেকে অনুষ্ঠানটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে। 

শফিক রেহমান সাপ্তাহিক যায়যায়দিন এবং পরে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। তার সম্পাদিত পাক্ষিক পত্রিকা ‘মৌচাকে ঢিল’ও এক সময় বেশ আলোচিত ছিল।

তবে তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন লাল গোলাপ অনুষ্ঠানটি উপস্থাপনা করে। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বিটিভিতে লাল গোলাপ অনুষ্ঠানটি সম্প্রচারিত হতো। এই অনুষ্ঠানটিতে তিনি আমন্ত্রিত অতিথিকে একটি লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাতেন। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত