‘ব্য র্থ প্রেমবিষয়ক’ উপদেষ্টার খেতাব পেয়ে যা বললেন বাপ্পারাজ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৯ AM

‘ব্য র্থ প্রেমবিষয়ক’ উপদেষ্টার খেতাব পেয়ে যা বললেন বাপ্পারাজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১১/২০২৪ ০৯:৩৫:৩৪ AM

‘ব্য র্থ প্রেমবিষয়ক’ উপদেষ্টার খেতাব পেয়ে যা বললেন বাপ্পারাজ

ছবি: সংগৃহীত


পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও সেখ বসিরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে বেশ আলোচনা-সমালোচনা। 

এদিকে ‘ইয়ার্কি’ -এর ফেসবুক পেজ থেকে উপদেষ্টা বিষয়ক কিছু কার্ড শেয়ার করা হয়েছে। যেখানে মজা করে উল্লেখ করা হয় যে আর কোন কোন বিষয়ক উপদেষ্টা করা যেতে পারে। সেখানে বাপ্পারাজকে ব্যর্থ প্রেমবিষয়ক উপদেষ্টা উল্লেখ করে একটি কার্ড বানানো হয়। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই কার্ড শেয়ার করেছেন অভিনেতা বাপ্পারাজ। যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘যেভাবেই হোক মানুষ আমাকে মনে রেখেছে। আজকেও মনে করে, একজন শিল্পীর জীবনে এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে।’

সেই পোস্টের কমেন্ট বক্সে সোহেল রানা লিখেছেন, ‘আপনি আপনার চরিত্রগুলো পর্দায় দারুণভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন বলেই, মানুষ, আপনাকে ব্যর্থ প্রেমের ক্ষেত্রে অপরিহার্য মনে করে স্মরণ করে, আগামীতেও করবে।’

নির্মাতা সাফি উদ্দিন সাফির ভাষ্য, ‘সফল প্রেমের অনেক মুভিও আছে আপনার তাই জোর দাবি জানাচ্ছি আপনাকে প্রেমবিষয়ক উপদেষ্টা করা হোক।’ তবে পোস্ট দেওয়ার ২২ ঘণ্টা পরে সেটি বাপ্পারাজ ডিলিট করে দিয়েছেন।

প্রসঙ্গত, আশির দশকের মাঝামাঝির দিকে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন বাপ্পারাজ। তিনি মূলত মেলোড্রামা, রোমান্টিক এবং অ্যাকশনধর্মী ছবিতে অভিনয়ের জন্য বিখ্যাত।

বর্তমানে লাইমলাইটের বাইরে রয়েছেন। তবে মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে নিজের মতামত প্রকাশ করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত