মাধবপুরে ৩ কোটি টাকার শাড়ি ও কসমেটিকস আ ট ক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

মাধবপুরে ৩ কোটি টাকার শাড়ি ও কসমেটিকস আ ট ক

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১১/২০২৪ ০১:৪৮:১৭ পূর্বাহ্ন

মাধবপুরে ৩ কোটি টাকার শাড়ি ও কসমেটিকস আ ট ক


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া সাহেববাড়ি গেট বাসস্ট্যান্ড এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে অবৈধ পণ্য বোঝাই একটি মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি করে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কসমেটিকস উদ্ধার করেছে।

শুক্রবার (১৫ নভেম্বর) রাত ১২টার দিকে এ বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির বিশেষ টহল দল।

আটককৃত মালামালের মধ্যে আছে- নিভিয়া সফট ক্রিম ৭ হাজার ৯৬০ পিস, নিভিয়া বডি লোশন ৫ হাজার ৭৩৮ পিস, স্কিন সানস্ক্রিন ক্রিম ৯ হাজার পিস, মাই ফেয়ার ক্রিম ৩ হাজার ৮৬০ পিস, ক্লোপ জি ক্রিম ৭২৮ পিস, জনসন বেবি লোশন ৩ হাজার ৯৬০ পিস, বেনারসি শাড়ি ৬৫ পিস, বিভিন্ন রকমের শাড়ি ৫৮১টি ও মখমল কাপড় ২ হাজার ৯২২ মিটার।

আটককৃত মালামাল হবিগঞ্জ জেলা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন এবং চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল ইমদাদুল বারী খান ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে