নবীগঞ্জে বি দ্যু ৎ স্পৃ ষ্ট হয়ে নি হ ত সাবেক কাউন্সিলরের মা ও ভাই
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

নবীগঞ্জে বি দ্যু ৎ স্পৃ ষ্ট হয়ে নি হ ত সাবেক কাউন্সিলরের মা ও ভাই

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১১/২০২৪ ০২:৫০:৫৮ পূর্বাহ্ন

নবীগঞ্জে বি দ্যু ৎ স্পৃ ষ্ট হয়ে নি হ ত সাবেক কাউন্সিলরের মা ও ভাই

প্রতীকী ছবি


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পৌরসভার বাসিন্দা একাধিকবার নির্বাচিত সাবেক কাউন্সিলর গয়াহরি গ্রামের প্রাণেশ দেব এর মা অনিমা রানী দেব (৭৫) ও তার ভাই নিপেশ চন্দ্র দেব (৫৫) সোমবার (১৮ নভেম্বর) সকালে বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মা-ছেলের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে পৌরসভার গয়াহরি গ্রামের বাসিন্দা দুর্গা চরণ দেব এর স্ত্রী অনিমা রানী দেব ঘরের মধ্যে বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে তার চিৎকারে ছেলে নিপেশ চন্দ্র দেব ও স্বামী দুর্গা চরণ দেব ছুটে যান। এ সময় প্রাণ বাঁচানোর জন্য নিপেশ চন্দ্র দেব মাকে জড়িয়ে ধরলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তবে অলৌকিকভাবে বেঁচে যান দুর্গা চরণ দেব। পরে অচেতন অবস্থায় মা ও ছেলেকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়লে গয়াহরি গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সদ্য অব্যাহতিপ্রাপ্ত উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, সদ্য অব্যাহতিপ্রাপ্ত সাবেক পৌর মেয়র ছাবির আহমেদ চৌধুরী, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাবেক প্যানেল মেয়র এটিএম সালামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও এলাকার লোকজন।

নবীগঞ্জ থানার পুলিশ ইতোমধ্যে মৃতদের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই দুই মরদেহ দাহ করার আবেদন করেছেন বলে জানা গেছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে