প্রিয় পুরুষকে আজ যা উপহার দেবেন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

প্রিয় পুরুষকে আজ যা উপহার দেবেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১১/২০২৪ ১২:২৬:১৯ অপরাহ্ন

প্রিয় পুরুষকে আজ যা উপহার দেবেন

ছবি : সংগৃহীত


আজ আন্তর্জাতিক পুরুষ দিবস। পুরুষের প্রতি সম্মান প্রদর্শন ও তাদের অবদান তুলে ধরতে বিশ্বব্যাপী পালিত হয় দিবসটি। প্রতিবছর নভেম্বরের ১৯ তারিখ বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক পুরুষ দিবস। যদিও নারী দিবসের মতো পুরুষ দিবস ততটা আলোচিত নয়, তবে বিশ্বের প্রায় ৮০ দেশে পালিত হয় এ দিবস।

পরিবারের প্রিয় পুরুষকে আজ আপনিও জানাতে পারেন শুভেচ্ছা। হোক তিনি আপনার বাবা, ভাই, স্বামী, প্রেমিক, দাদা, নানা, প্রিয় বন্ধু কিংবা সহকর্মী। আজ প্রিয় পুরুষকে শুভেচ্ছা জানিয়ে উপহার দিয়ে তাকে চমকে দিতে পারেন। রইলো কিছু উপহারের আইডিয়া-

সুগন্ধি

সুগন্ধি নারী-পুরুষ উভয়ই পছন্দ করেন। উপহার হিসেবে পারফিউম বা বডি স্প্রে দিতে পারেন সঙ্গীকে। পারলে তার প্রিয় ব্র্যান্ডের সুগন্ধি কিনে দিন। প্রতিবার যখন তিনি নিজের উপর ব্যবহার করে, তখন আপনার কথা মনে করবেন।

বই

আপনার সঙ্গী যদি বুক লাভার হন, তাহলে তাকে কয়েকটি বই একসঙ্গে কিনে র্যাপিং পেপারে মুড়িয়ে উপহার দিতে পারেন। এক্ষেত্রে চেষ্টা করুন সঙ্গী পছন্দের লেখকের বইগুলো উপহার দিতে। দেখবেন সঙ্গী আপনার এই উপহার হাসিমুখে গ্রহণ করবেন ও খুশি হবেন।

মানিব্যাগ

মানিব্যাগ একটি চমৎকার উপহার হতে পারে। দৈনন্দিন জীবনে এটি ব্যবহৃত হয়। অর্থ, কার্ড থেকে শুরু করে বিভিন্ন মূল্যবান জিনিস রাখা হয় মানিব্যাগে। এই উপহার দেওয়ার সময় মানিব্যাগে আপনার একটি ছবিও রেখে দিতে পারেন। মানিব্যাগ উপহার পেলে সব পুরুষই খুশি হন। পারলে ব্র্র্যান্ডের ভালো মানের মানিব্যাগ কিনে দিন সঙ্গীকে।

গ্রুমিং হ্যাম্পার

পুরুষ দিবসে আপনার স্বামী বা প্রেমিককে দরকারী কিছু উপহার দিতে পারেন। তাকে দিতে পারেন একটি গ্রুমিং হ্যাম্পার। এর মধ্যে দিতে পারেন সাবান, ফেসওয়াশ, ডিওডোরেন্ট, শেভিং ক্রিম, আফটার শেভ লোশন ইত্যাদির মতো সাজসজ্জার প্রয়োজনীয় জিনিসগুলো অন্তর্ভুক্ত আছে। এটি নিঃসন্দেহে আপনার লোকটিকে প্রতিদিন তার সেরা দেখতে সহায়তা করবে।

কেডস

আপনার সঙ্গী যদি স্নিকার্স পরতে পছন্দ করেন তাহলে তাকে এক জোড়া সাদা বা কালো স্নিকার্স কিনে দিতে পারেন। আর আপনি যদি জানেন, তিনি কোন ধরনের স্নিকার পছন্দ করেন, তাহলে সেটি কিনে উপহার দিন আজকের দিনে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক