সব দিন তো এক যায় না : আদালতে সাবেক খাদ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

সব দিন তো এক যায় না : আদালতে সাবেক খাদ্যমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১১/২০২৪ ০১:৫১:৫৮ পূর্বাহ্ন

সব দিন তো এক যায় না : আদালতে সাবেক খাদ্যমন্ত্রী

ফাইল ছবি


সব দিন তো একরকম যায় না। এই দিন দিন না, সামনে ভালো দিন আসবে বলে মন্তব্য করেছেন সাবেক খাদ্যমন্ত্রী মন্ত্রী কামরুল ইসলাম।

মঙ্গলবার (১৯ নভেম্বর) নিউমার্কেট থানার রিমান্ড শুনানিতে তিনি এমন মন্তব্য করেন। তার এমন মন্তব্য শুনে ক্ষেপে যান উপস্থিত আইনজীবীরা।

শুনানিতে কামরুল ইসলাম আরো বলেন, নিউমার্কেট এলাকা আমার অধীনে না। আমি ওই এলাকার এমপিও না। এ মামলায় আমাকে ৫৬ নম্বর আসামি করা হয়েছে। আমার নামটি হয়তো শেষ মুহূর্তে ভুলে এজাহারে লিখে দেয়া হয়েছে।

এর আগে সকাল ৯টার দিকে গ্রেপ্তার কামরুলকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এরপর পুলিশের চাওয়া ১০ দিনের রিমান্ড শুনানি শুরু হয়। এসময় আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের এ আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় এ মামলা করেন।

কামরুল ইসলাম ২০০৮ সাধারণ নির্বাচনে ঢাকা-২ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হন। ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ২০১৮ সালের নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। ১২ ফেব্রুয়ারি ২০১৪ থেকে তিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ এর একজন প্রেসিডিয়াম সদস্য।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: