মামুন-জিয়াসহ ৮ সাবেক কর্মকর্তাকে কা রা গা রে পাঠানোর নির্দেশ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

মামুন-জিয়াসহ ৮ সাবেক কর্মকর্তাকে কা রা গা রে পাঠানোর নির্দেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৪ ০১:৫৮:১০ পূর্বাহ্ন

মামুন-জিয়াসহ ৮ সাবেক কর্মকর্তাকে কা রা গা রে পাঠানোর নির্দেশ

ছবি সংগৃহীত


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের এক মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও এনটিএমসি'র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ ৮  সাবেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি তদন্ত প্রতিবেদন জমা দিতে চীফ প্রসিকিউটর দুই মাসের সময় চাইলে আদালত এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেন। আগামী ১৯ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেয়া সহ আসামীদের আদালতে হাজির করার নির্দেশও দেয়া হয়।

বুধবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

যাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয় তারা হলেন সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যাত্রাবাড়ী থানা সাবেক (ওসি) আবুল হাসান, এনটিএমসি'র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব) জিয়াউল আহসান, ঢাকা জেলা সাবেক পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল কাফি, মিরপুরের সাবেক ডিসি .মোঃ জসিম উদ্দিন মোল্লা, সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মোঃ শাহিদুল ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মোঃ মাজহারুল হক, ঢাকা উত্তর ডিবি সাবেক পরিদর্শক মোঃ আরাফাত হোসেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: