ব্যারিস্টার সুমনকে হবিগঞ্জ কা রা গা রে স্থানান্তর
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

ব্যারিস্টার সুমনকে হবিগঞ্জ কা রা গা রে স্থানান্তর

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/১১/২০২৪ ০১:১০:৪৮ পূর্বাহ্ন

ব্যারিস্টার সুমনকে হবিগঞ্জ কা রা গা রে স্থানান্তর


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে কারাগারের সুপার মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার (২০ নভেম্বর) রাতে পুলিশের একটি প্রিজন ভ্যান করে ঢাকা থেকে তাকে হবিগঞ্জ কারাগারে আনা হয়।

মুজিবুর রহমান বলেন, বৃহস্পতিবার ব্যারিস্টার সুমনকে হবিগঞ্জ আদালতে নেওয়ার কথা। তবে এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো আদেশ কারাগারে আসেনি। নিরাপত্তাজনিত কারণে তাকে কারাগারে আলাদা একটি কক্ষে রাখা হয়েছে। আদেশ পেলেই তাকে আদালতে নিয়ে উপস্থিত করা হবে।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১১ সেপ্টেম্বর সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা হয়।

হবিগঞ্জের মাধবপুরে সরকারি ডাকবাংলোয় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ এবং রাজধানীর বনশ্রীতে আন্দোলনের হামলা মামলায়ও তিনি আসামি।

গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে