ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নি ক্ষে প, ২ দিনের রি মা ন্ড মঞ্জুর
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নি ক্ষে প, ২ দিনের রি মা ন্ড মঞ্জুর

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/১১/২০২৪ ০২:৩৬:৫৭ পূর্বাহ্ন

ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নি ক্ষে প, ২ দিনের রি মা ন্ড মঞ্জুর

ছবি সংগৃহীত


সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর সোয়া ১টায় হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এ আদেশ দেন। দুপুর ১টার দিকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে হবিগঞ্জ জেলা কারাগার থেকে ব্যারিস্টার সুমনকে আদালতে নেওয়া হয়। তাকে ভ্যান থেকে নামিয়ে আদালত ভবনে প্রবেশ করানোর সময় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী তার শাস্তি চেয়ে স্লোগান দেন। কয়েকশ লোকের ভিড় থেকে কয়েকজন ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। তবে আগে থেকেই পুলিশ আদালতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছিল।

আদালতে হবিগঞ্জের চুনারুঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার তদন্তকারী কর্মকর্তা ও চুনারুঘাট এসআই লিটন রায় ব্যারিস্টার সুমনের ১০ দিনের রিমান্ড চেয়েছিলেন। বিচারক শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। লিটন রায় মোবাইল ফোনে এ তথ্য দিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১১ সেপ্টেম্বর সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা হয়।

হবিগঞ্জের মাধবপুরে সরকারি ডাকবাংলোয় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ এবং রাজধানীর বনশ্রীতে আন্দোলনের হামলা মামলায়ও তিনি আসামি।

গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (২০ নভেম্বর) তাকে ঢাকার কারাগার থেকে হবিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়। বৃহস্পতিবার তাকে কারাগার থেকে আদালতে নেওয়ার খবর পেয়ে চুনারুঘাট উপজেলার ২৫ থেকে ৩০ জন মধ্যবয়সী নারী ও যুবক সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে