হবিগঞ্জে ভাতিজাদের হাতে চাচা খু ন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

হবিগঞ্জে ভাতিজাদের হাতে চাচা খু ন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/১১/২০২৪ ০২:১৩:২৯ পূর্বাহ্ন

হবিগঞ্জে ভাতিজাদের হাতে চাচা খু ন


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজাদের হাতে চাচা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলার গাজীপুর ইউনিয়নের হাপ্টার হাওর (সাদ্দাম বাজার) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. রাজু মিয়া (৫৫) একই গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় সাদ্দাম বাজারে সার-কীটনাশক ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে। 

চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, নিহত মো. রাজু মিয়ার সঙ্গে তার ভাই মৃত তোতা মিয়ার ছেলে ভাতিজা মো. হাছান মিয়া, হোসেন মিয়া ও মুক্তার মিয়াদের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল। চাচা-ভাতিজার বাড়ির জায়গা বিরোধের বিষয়টি স্থানীয় চেয়ারম্যান-মেম্বারসহ এলাকার মাতাব্বরদের উপস্থিতিতে মীমাংসার জন্য সালিশ বৈঠক হলেও উভয় পক্ষের বিরোধ মীমাংসা হয়নি। বৃহস্পতিবার সকালে ছোট একটি জাম্বুরা গাছ কাটা নিয়ে চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ভাতিজাদের দেশীয় অস্ত্রের আঘাতে চাচা রাজু মিয়ার মাথার তালুতে ও কপালের ডান পাশে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্বজনরা তাৎক্ষণিক রাজুকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাজু মিয়া মারা যান। খবর পেয়ে বিকেলে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী