শান্তিগঞ্জে ৩ দিনব্যাপী পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ PM

শান্তিগঞ্জে ৩ দিনব্যাপী পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৩ ০৪:৫৩:১১ AM

শান্তিগঞ্জে ৩ দিনব্যাপী পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

শান্তিগঞ্জে ৩ দিনব্যাপী পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ


সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট(বারটান) সুনামগঞ্জ কার্যালয়ের আয়োজনে ৩ দিনব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ জুন) সকাল সাড়ে ১০ টায় ঢাকা থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন বারটানের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দল ওয়াদুদ।

প্রশিক্ষণটি বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান মো: মুশফিকুছ সালেহীন এর তত্ত্বাবধানে বাস্তবায়িত হয়। এসময় সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম ও উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ বক্তব্য দেন৷

প্রশিক্ষণে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ , উপসহকারী কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মাঠকর্মী, ইমাম, কৃষাণ ও কৃষাণীগনসহ দুই গ্রুপে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে জনগনের পুষ্টিস্তর উন্নয়নে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও সঠিক জীবনাচার গঠনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ