সময় চাইলেন অপু বিশ্বাস
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৭ PM

সময় চাইলেন অপু বিশ্বাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৪ ১০:২০:৪২ AM

সময় চাইলেন অপু বিশ্বাস

ছবি : সংগৃহীত


ঢাকাই সিনেমায় জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ সময় ধরেই রুপালি পর্দায় দেখা যাচ্ছে না এ অভিনেত্রীকে। এর কারণ সম্প্রতি সংবাদমাধ্যমে ফাঁস করেছেন তিনি।‘বিউটি কুইন’ খ্যাত এ অভিনেত্রী বর্তমানে ব্যস্ত রয়েছেন নিজের ব্যবসা, সোশ্যাল মিডিয়া, ফটোশুট নিয়ে। তবে ভক্তরা আবারও তাকে দেখতে চান সিনেমার পর্দায়।

এ প্রসঙ্গে অপুর সঙ্গে কথা হলে সংবাদমাধ্যমে তিনি বলেন, অনেক সিনেমা করেছি, আগামীতে আরও অনেক সিনেমা করব। সেটার জন্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। এজন্য যদি আরও সময় লাগে লাগুক; কোনো আফসোস নেই।

কারণ জানিয়ে অপু বলেন, আমার সংখ্যার দরকার নেই। আমার এখন সুন্দর কাজের দরকার। এটার জন্য সময় নিয়ে নিজেকে প্রস্তুত করে কাজে নামতে চাই।একটু সময় চেয়ে অপু বলেন, সিনেমার জন্য বড় পরিকল্পনা, সময়, প্রস্তুতি, ক্যানভাসসহ আরও অনেক কিছু লাগে। সেই জায়গা থেকে কাজ করার চেষ্টা করছি। আশা করি, সব হবে। শুধু একটু সময়ের অপেক্ষা।এক দশকেরও বেশি সময় ধরে সিনেমার সঙ্গে যুক্ত রয়েছেন অপু বিশ্বাস। ক্যারিয়ারে ১০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল ছবি। সর্বশেষ অপু অভিনীত সিনেমা ‘ট্র্যাপ’। চলতি বছরের শুরুতে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

জৈন্তাবার্তা / রহমান