স্পেনের গোল উৎসবে বিধস্ত জর্জিয়া, ইয়ামালের রেকর্ড
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১১ AM

স্পেনের গোল উৎসবে বিধস্ত জর্জিয়া, ইয়ামালের রেকর্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৯/২০২৩ ১২:০০:০৪ PM

স্পেনের গোল উৎসবে বিধস্ত জর্জিয়া, ইয়ামালের রেকর্ড

৭-১ গোলে স্পেনের জয়, লামিনে ইয়ামালের রেকর্ড। ছবি: সংগ্রহীত


গত রাতে জর্জিয়ার বিপক্ষে গোল উৎসব করেছে স্পেন। একইসাথে ২০২৪ ইউরোর বাছাই পর্বের এ ম্যাচে জোড়া রেকর্ডেও নাম লিখিয়েছেন বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল। ম্যাচটিতে ৭-১ গোলে জয় পেয়েছে স্প্যানিশরা।


প্রথমার্ধের বিরতির ঠিক আগে দানি ওলমোর বদলি হিসেবে নামেন ইয়ামাল। মাঠে নামার সময় ইয়ামালের বয়স ছিল ১৬ বছর ৫৭ দিন। স্পেনের জার্সিতে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড এখন তার দখলে। মাঠে নামার পর থেকেই ম্যাচে প্রভাব ফেলতে শুরু করেন ইয়ামাল।


৭৪তম মিনিটে সতীর্থের ক্রসে স্পেনের সপ্তম গোলটি করে আরেক রেকর্ড গড়েন তিনি। স্পেনের হয়ে সবচেয়ে কম বয়সী গোলদাতা এখন এই তরুণ। গত এপ্রিলে বার্সার জার্সিতে লা লিগায় অভিষেক হওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ডও তার দখলেই যায়। বার্সার শেষ তিন ম্যাচের একাদশে ছিলেন তিনি। আর ভিয়ারিয়ালের বিপক্ষে হন ম্যাচসেরাও।

২০২১ সালে স্পেনের জার্সিতে অভিষেকেই গোল করার সময় বার্সার আরেক খেলোয়াড় গাভির বয়স ছিল ১৭ বছর ৬২ মাস। তারও আগে ২০২০ সালে ১৭ বছর ৩১১ দিন বয়সে স্পেনের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েছিলেন আনসু ফাতি। মজার ব্যাপার হচ্ছে, তিনজনই বার্সার খেলোয়াড় তৈরির খামার 'লা মাসিয়া' থেকে ওঠে এসেছেন।


ইয়ামালের এমন জোড়া রেকর্ড গড়ার ম্যাচে জাতীয় দলের জার্সিতে প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন স্প্যানিশ অধিনায়ক ও ফরোয়ার্ড আলভারো মোরাতা। গোল উৎসবের শুরুটাও করেন তিনিই। ওলমো ও নিকো উইলিয়ামস করেছেন ১টি করে গোল। বাকি গোলটি নিজেদের জালে জড়িয়ে স্পেনকে উপহার দিয়েছেন জর্জিয়ার এক খেলোয়াড়।


এ নিয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের দুইয়ে উঠে এলো স্পেন। একই গ্রুপের আরেক দল স্কটল্যান্ড ৩-০ গোলে সাইপ্রাসকে হারিয়েছে। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্কটিশরা।


অন্যদিকে 'জে' গ্রুপে স্লোভাকিয়াকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে আছে পর্তুগাল। একমাত্র গোলটি করে নিজের জন্মদিন রাঙান মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় স্কোরবোর্ডে নাম লেখাতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো।  


ব্রুনোর দারুণ এক পাসে রোনালদোর নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। উল্টো প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করার হলুদ কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছে পর্তুগালের অধিনায়ক। তবে ৫ ম্যাচের সবগুলো জিতে গ্রুপের শীর্ষে আছে তার দল।


'ডি' গ্রুপের ম্যাচে লাটভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ক্রোয়েশিয়া। জোড়া গোল করেছেন দলটির তারকা ফরোয়ার্ড ব্রুনো পেটকোভিচ। একটি অ্যাসস্টেও নাম লিখিয়েছেন তিনি। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে ক্রোয়াটরা। অন্য ম্যাচে আর্মেনিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করা তুরস্ক ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে গ্রুপের শীর্ষে।

এস.ডি



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত