আমাদের শেষ দেখাও হলো না : পরীমণি
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৩২ AM

আমাদের শেষ দেখাও হলো না : পরীমণি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১১/২০২৪ ১২:১৩:৩৯ PM

আমাদের শেষ দেখাও হলো না : পরীমণি

ছবি : সংগৃহীত


রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন নির্মাতা শাহ আলম মণ্ডল। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতার পরিবারের সদস্যরা। চিত্রনায়িকা পরীমণি প্রয়াত এই পরিচালকের সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন। শাহ আলম মণ্ডলকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেত্রী।পরীমণি তার ফেসবুকে লিখেছেন, ‘ওস্তাদ আপনিও চলে গেলেন!’

পরী তার নানার প্রসঙ্গ টেনে বললেন, ‘আজকের দিনেই আমার নানা চলে গেলো। আপনি ও …. মাফ করে দিয়েন ওস্তাদ আমাদের শেষ দেখা হলোই না।’শাহ আলম মণ্ডলের অন্যতম চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ভালোবাসা সীমাহীন’। এর মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ হয় চিত্রনায়িকা পরীমণির।

পরিচালকের পারিবারিক সূত্রে জানা যায়, শাহ আলম মণ্ডলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। তার লিভার ফাংশন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটা সিরিয়াস পর্যায়ে পৌঁছে যায়।এদিকে, ২৩ নভেম্বর পরীর জন্য বেদনার। কারণ এদিন দিবাগত রাতে তিনি হারিয়েছেন তার নানা শামসুল হক গাজীকে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত