উর্বশীর বিয়ে করা বারণ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২১ AM

উর্বশীর বিয়ে করা বারণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৪ ১২:১৭:৩২ PM

উর্বশীর বিয়ে করা বারণ

ছবি : সংগৃহীত


বলিউড নায়িকাদের মধ্যে ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’-এর তকমা রয়েছে উর্বশী রাউতেলার কাছে। একাধিকবার বিতর্কে নাম জড়ালেও তার পুরুষ অনুরাগীর সংখ্যায় কোনো ঘাটতি হয়নি। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে তাদের কৌতূহলের শেষ নেই।অনেকেরই প্রশ্ন, “কবে বিয়ে করছেন উর্বশী?” অভিনেত্রী নিজেই জানিয়েছেন, আগামী আড়াই বছর তিনি কোনোভাবেই বিয়ে করতে পারবেন না।

ভারতীয় সংবাদমাধ্যম খবরে জানা যায়, কেন এই আড়াই বছরের উপর নিষেধাজ্ঞা, এমন প্রশ্নে উর্বশী জানান, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বর্তমানে তার এমন একটি দশা চলছে যা মোটেই বিয়ে করার জন্য উপযুক্ত নয়। অভিনেত্রীর কথায়, “এখন আমার কাটনি যোগ চলছে। কাটনি যোগ চলাকালীন বিয়ে করা উচিত নয়। টানা আড়াই বছর এই দশা জারি থাকে। তাই বিয়ে করার জন্য আপাতত সময় নিচ্ছি। এখনই বিয়ে করছি না।”

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দশা চললে জীবনে নানা ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। এমনকি বিয়ের পথেও নানা বাধা তৈরি করতে পারে এই দশা। সেই জন্যই আপাতত বিয়ে থেকে বিরত থাকছেন তিনি।

ক্রিকেট তারকা ঋষভ পাণ্ডের সঙ্গে নাম জড়িয়েছিল উর্বশীর। যদিও গুঞ্জন প্রসঙ্গে অভিনেত্রীর কোনো স্বীকারোক্তি মেলেনি। বরং একে অন্যকে কটাক্ষই করেছেন দু’জনে।

ঋষভ ও উর্বশীকে নিয়ে বহু মিমও ছড়িয়েছে সমাজমাধ্যমে। অভিনেত্রী বলেছিলেন, “ঋষভের সঙ্গে আমার নাম জড়িয়ে যে মিম ছড়ানো হচ্ছে, তা কেবলই গুজব ও ভিত্তিহীন। আমি ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করি। কাজই আমার প্রধান লক্ষ্য। এই ধরনের বিষয় স্বচ্ছতার সঙ্গে সামাল দেওয়া জরুরি। জল্পনা না করে সত্যতার উপর নজর দেওয়া উচিত। আমি বুঝি না, এত উত্তেজিত হয়ে মিম তৈরি করার কী আছে!”

উর্বশী নিজেই যদিও এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, এক হোটেলের লবিতে ঋষভ তার জন্য টানা দশ ঘণ্টা অপেক্ষা করেছিলেন। এর প্রেক্ষিতে ঋষভ সাক্ষাৎকারে নাম উল্লেখ না করে বলেছিলেন, খ্যাতি পাওয়ার জন্য মানুষ কীভাবে মিথ্যে বলতে পারে, তা দেখে সত্যিই হাসি পায়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,