সংবিধানের ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব বিএনপির
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

সংবিধানের ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব বিএনপির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৪ ০১:৫৬:১৩ পূর্বাহ্ন

সংবিধানের ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব বিএনপির

ছবি সংগৃহীত


উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রীর পদ রাখাসহ মোট ৬২টি জায়গায় সংশোধনের প্রস্তাবনা সংবিধান সংস্কার কমিশনের কাছে জমা দিয়েছে বিএনপি। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের কাছে এ প্রস্তাবনার লিখিত কপি জমা দেয় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদল।

সেখান থেকে বেরিয়ে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সংবিধান সংস্কারে মোট ৬২টি প্রস্তাবনা জমা দিয়েছি। জুলাই-আগস্ট বিপ্লব, বর্তমান বাস্তবতা ও পরে যেনো একনায়কতন্ত্র তৈরি না হয় সেগুলো মাথায় নিয়ে প্রস্তাবনা দিয়েছি।

উল্লেখযোগ্য প্রস্তাবনার বিষয়ে তিনি বলেন, জুডিশিয়ারি, উপ-রাষ্ট্রপতি, উপ-প্রধানমন্ত্রী রাখার ব্যাপারেও প্রস্তাবনা দিয়েছি। যাতে পাওয়ার অব ব্যালান্স তৈরি হয়, সেসব বিষয়েই আমরা এড্রেস করেছি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: