গাড়িতে বসেই অ নৈ তি ক প্রস্তাব দেয় গায়ক : ইমন চক্রবর্তী
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:২২ AM

গাড়িতে বসেই অ নৈ তি ক প্রস্তাব দেয় গায়ক : ইমন চক্রবর্তী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৪ ০৯:৩৮:১৫ AM

গাড়িতে বসেই অ নৈ তি ক প্রস্তাব দেয় গায়ক : ইমন চক্রবর্তী

ছবি: সংগৃহীত


ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। লোকগানের পাশাপাশি আধুনিক হোক কিংবা রবীন্দ্রসংগীত, সব ধরনের গানেই পারদর্শী তিনি। বাংলাদেশেও বিভিন্ন সময় এসে পারফর্ম করে গেছেন এই গায়িকা। পেয়েছেন জাতীয় পুরস্কারও। গাড়িতে বসেই অনৈতিক প্রস্তাব দেয় গায়ক : ইমন

ক্যারিয়ারে ইমন একের পর এক সফলতা পেলেও এই সাফল্যের পেছনেও রয়েছে অতীতের তিক্ত অভিজ্ঞতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনাই তুলে ধরলেন তিনি। জানালেন, এক গায়ক গাড়িতে বসেই তাকে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন।

ইন্ডাস্ট্রিতে আজ থেকে ১২ বছর আগে এক সিনিয়র গায়কের কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েছিলেন তিনি।

গায়িকার কথায়, ‘ঘটনাটা ২০১২ সালের। একজন সেলিব্রেটি গায়কের সঙ্গে একটি প্রোগ্রামে যাচ্ছি। গাড়িতে আমার বাবা সামনের সিটে বসা। ওই গায়ক ছিলেন পেছনে আমার পাশের সিটে। উনি ইশারায় আমাকে বলেছিলেন, ওনার সঙ্গে কোথাও যাওয়ার জন্য।’

বিষয়টি মোটেও ভালোভাবে নেননি ইমন। গায়কের কু-প্রস্তাবের জবাবে ফুঁসে উঠে চিৎকার করে বলেছিলেন, ‘ইউ ওয়ান্ট টু ডু ইট রাইট নাও?’ (আপনি কি এখনই করতে চান?) এরপর নাকি সেই গায়ক খুব ঘাবড়ে যান। ঘটনাটি সেখানেই শেষ হয়।

এত বছর পর সেই ঘটনা ফাঁস করলেও সেই গায়কের নাম ফাঁস করেননি ইমন। শুধু জানালেন, প্রত্যেকের ক্যারিয়ারেই স্ট্রাগল থাকে। তারও ছিল। একটা সময় লিলুয়া থেকে রবীন্দ্রভারতী, সেখান থেকে টলিগঞ্জে গান শিখতে যেতেন। ফের বিশ্ববিদ্যালয়ে ফিরে রাত ১১টায় বাড়ি ফিরতেন। সহজ ছিল না এই সফর।

ওই সাক্ষাৎকারে মিডিয়ার ওপরই ক্ষোভ উগরে দেন ইমন। বলেন, তার নতুন গান নিয়ে হইচই হয় না। অথচ বিকিনিতে ছবি দিলেই সেসব নিয়ে চর্চা। যা মোটেই কাম্য নয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত