‘আপস’ না করার বার্তা দিলেন ঐশ্বরিয়া
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:২২ AM

‘আপস’ না করার বার্তা দিলেন ঐশ্বরিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৪ ১১:২৯:৪৫ AM

 ‘আপস’ না করার বার্তা দিলেন ঐশ্বরিয়া

ছবি : সংগৃহীত


কখনও ডিভোর্সের গুঞ্জন, কখনও দূরত্ব কমার আভাস। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বৈবাহিক সম্পর্ক নিয়ে এমন নানা জল্পনা-কল্পনা চলছেই।এর মধ্যেই ‘আপস’ না করার বার্তা দিয়ে ভিডিও শেয়ার করলেন ঐশ্বরিয়া।

গত সোমবার ছিল নারীদের প্রতি হওয়া হিংসাত্মক ঘটনার অবসান ঘটানোর আন্তর্জাতিক দিবস। সেই উপলক্ষেই এই ভিডিও পোস্ট করেছেন সাবেক এই বিশ্ব সুন্দরী।

একটি নামী প্রসাধনী সংস্থার সঙ্গে যুক্ত নায়িকা। সেই সংস্থার হয়েই ভিডিওটি তৈরি করেছেন তিনি। যেখানে সমস্ত নারীদের মাথা উঁচু করে বাঁচার বার্তা দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেছেন, নিজের মর্যাদার সঙ্গে কখনও আপস করবেন না।

বেশ কিছুদিন ধরেই অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়াকে একসঙ্গে কোনও অনুষ্ঠানে তেমন দেখা যাচ্ছে না। এমনকী অনন্ত-রাধিকার বিয়েতেও আলাদাই ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন। তবে আম্বানিদের অনুষ্ঠানের ভিডিওতে মেয়ে আরাধ্যার সঙ্গে হাসিমুখেই দেখা যায় তাদেরকে। তাতেই মনে করা হয়েছিল, দুই তারকার বিচ্ছেদের খবর কেবলই রটনা।

তবে কিছুদিন আগেই আবার ঐশ্বরিয়া-অভিষেকের সঙ্গে নিমরত কৌরের নাম জড়িয়ে যায়। বলিউডে গুঞ্জন, নিজের ‘দশভি’ সিনেমার নায়িকা নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিষেক। এর জেরেই ঐশ্বরিয়ার সঙ্গে অশান্তি চরমে এবং মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যান নায়িকা। যদিও পরে নিজের ভুল বুঝতে পেরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অভিষেক। কিন্তু তাতে ঐশ্বরিয়ার সঙ্গে অমিতাভপুত্রর দূরত্ব কমেনি।

এদিকে, এ বিষয়ে সরাসরি কোনও প্রতিক্রিয়া না দিলেও ‘সিটাডেল হানি বানি’ সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিমরত বলেন, আমি সিঙ্গেল। কোনও সম্পর্কে নেই।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত