‘বচ্চন’ উপাধি ছেঁটে দিলেন ঐশ্বরিয়া রাই
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ AM

ডি*ভোর্স-চর্চা তু ঙ্গে

‘বচ্চন’ উপাধি ছেঁটে দিলেন ঐশ্বরিয়া রাই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৪ ০৪:৫৯:৫০ AM

‘বচ্চন’ উপাধি ছেঁটে দিলেন ঐশ্বরিয়া রাই

ছবি: সংগৃহীত


বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের বিচ্ছেদ গুঞ্জন নিয়ে গত একবছর থেকে সরগরম স্যোশাল মিডিয়া। এ জুটির সাংসারিক নানা ঘটনা নিয়ে প্রায় প্রতিদিনই কোন না খবর সামনে আসে। 

যদিও এত গুঞ্জন রটলেও, অভিষেক বা ঐশ্বরিয়া একবারও মুখ খোলেননি। তবে এবার সেই গুঞ্জনে ঘি ঢালল নেটদুনিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও। যা দেখে নিন্দুকরা নিশ্চিত, অভিষেক ও ঐশ্বরিয়ার ডিভোর্স হচ্ছেই!

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি গ্লোবাল উইমেনস ফোরামের এক অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন ঐশ্বরিয়া রাই। সেই অনুষ্ঠানের একাধিক ঝলক ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। 

দুবাই উইমেন ইস্টাবলিশমেন্টের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে অভিনেত্রীর দর্শকদের উদ্দেশে দেওয়া বক্তব্যের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই অনুষ্ঠানের সময় অভিনেত্রীর পিছনে স্ক্রিনে ফুটে ওঠে শুধুমাত্র ‘ঐশ্বরিয়া রাই’ নামটি।

বরাবরই অফিসিয়ালি তিনি বিয়ের পর থেকেই বচ্চন উপাধি ব্যবহার করে থাকেন। তবে হঠাৎ সেটাকে না দেখে, আবার উঠছে অভিষেকের সঙ্গে ডিভোর্সের প্রসঙ্গ।

এক ভক্ত মন্তব্য করেন, ‘গর্জিয়াস। যারা কিছুদিন আগে ঐশ্বরিয়াকে তার লুক নিয়ে ট্রোল করেছিল, তারা আজ কোণায় বসে কাঁদছে’। অন্যজন লেখেন, ‘সুন্দরী, স্মার্ট, ঐশ্বরিয়ার তুলনা ঐশ্বরিয়া নিজেই।’ তৃতীয়জন লেখেন, ‘কেউ কি দেখেছে, নামের থেকে বচ্চন মিসিং।

আরেকজন লিখেছেন, ‘আমি এখনও ভাবতে পারি না, ওর মতো মেয়েরও বিয়েতে সমস্যা হতে পারে’!

উক্ত অনুষ্ঠানে ঐশ্বরিয়া একটি সিলভার কাজ করা নীল গাউনে দেখা গেছে। তার গ্ল্যমারের সবচেয়ে বড় আকর্ষণ ছিল স্মোকি আই। খোলা চুলে সফট কার্লে মোহনীয় লাগছিল এই অভিনেত্রীকে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,