আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

আবু সাঈদের পরিবারকে ড. ইউনূস

আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৪ ০৫:৫৯:১১ পূর্বাহ্ন

আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন

ছবি: সংগৃহীত


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের সাহসিকতা এবং আত্মত্যাগে তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন। এজন্য তাকে আবু সাঈদের পরিবারের সদস্যের পাশাপাশি রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব কথা জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টা এ দিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শহীদ আবু সাঈদ পরিবারের সদস্যদের হাতে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ তুলে দেন।

সনদ গ্রহণ করেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়াও এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা আবু সাঈদের বাবা-মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ: