বিমানবন্দরে ১২ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান নাগরিক আ ট ক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

বিমানবন্দরে ১২ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান নাগরিক আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১১/২০২৪ ১২:১০:০৭ অপরাহ্ন

বিমানবন্দরে ১২ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান নাগরিক আ ট ক

ছবি : সংগৃহীত


রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ার এক নাগরিককে আটক করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে তাকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার আল আমিন বলেন, ‘শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে মালয়েশিয়া থেকে আসা ফ্লাইট এমএইচ ১৯৬ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর বিমানটির এক যাত্রীকে নজরদারির মধ্যে রাখা হয়। তিনি মালয়েশিয়ার নাগরিক। আর্চওয়েতে স্ক্যান করার পর তার শরীরে লুকিয়ে রাখা ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন এক কেজি হিসেবে স্বর্ণের বারগুলোর মোট ওজন ১২ কেজি।’তিনি জানান, স্বর্ণের বারগুলো জব্দ করা হয়েছে এবং একইসঙ্গে ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: