লাখাইয়ে শ্মশান কালী পূজা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

লাখাইয়ে শ্মশান কালী পূজা অনুষ্ঠিত

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০১/১২/২০২৪ ০২:৫৯:৫৭ পূর্বাহ্ন

লাখাইয়ে শ্মশান কালী পূজা অনুষ্ঠিত


হাওর অঞ্চলবেষ্টিত হবিগঞ্জের লাখাই উপজেলার ধর্মীয় সংখ্যালঘুদের গ্রাম হিসেবে পরিচিত কৃষ্ণপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্মশান কালী পূজা অনুষ্ঠিত হয়ছে। 

শনিবার (৩০ নভেম্বর) রাত ১১টায় কৃষ্ণপুর শ্মশানে ডা. অভিজিৎ রায়ের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা সুজনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাখাই  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন, বিএনপি নেতা তাজুল মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান সাচ্চু, বিএনপি নেতা রানা তালুকদার, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, লাখাই ১নং ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ আজম, লাখাই হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন সূত্রধর, বিএনপি নেতা ছোট্ট মিয়া, স্বদেশ ঠাকুর, স্বপন শীল ও নিরঞ্জন রায়। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম বলেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে কৃষ্ণপুরের রাস্তাঘাট, শ্মশান ও মন্দিরের উন্নয়ন করা হবে। ৫ আগস্ট সরকার পতনের পর লাখাই উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের সকল নিরাপত্তা নিশ্চিত করতে দুর্গাপূজায় আমরা মন্দির পাহারা দিয়েছি। বিএনপির আমলে সাবেক এমপি আবু লায়েছ মো. মমিন চৌধুরী আপনাদের কৃষ্ণপুর গ্রামে বিদ্যুৎ দিয়েছেন। ভবিষ্যতেও আমরা উন্নয়ন করবো। আমরা আপনাদের পাশে থাকবো, আপনারাও আমাদের পাশে থাকবেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী