মেয়ের বাবা হলেন মুশফিক
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১০ AM

মেয়ের বাবা হলেন মুশফিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৯/২০২৩ ০৩:২৯:৫১ AM

মেয়ের বাবা হলেন মুশফিক

স্ত্রী ও বড় ছেলের সাথে মুশফিক


দ্বিতীয় সন্তানের মুখ দেখতে এশিয়া কাপ চলাকালীন দেশে ফিরে এসেছিলেন মুশফিকুর রহিম। অবশেষে তার সেই আশা পূরণ হয়েছে। দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় এই ক্রিকেটার। কন্যা সন্তানের পিতা হয়েছেন সাবেক অধিনায়ক ও জান্নাতুল কিফায়াত মন্ডি দম্পতি। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথম সন্তানের বাবা হয়েছিলেন মুশফিক। 

সোমবার দুপুর ১২টার একটু পর ফেসবুকে পাঁচ বছর বয়সী পুত্র মোহাম্মদ শাহরোজ রহিম মায়ানের একটি ছবি পোস্ট করেছেন মুশফিক। মায়ানের হাতে একটি কার্ড, তাতে লেখা 'ইটস আ গার্ল'। এই ছবি দিয়ে মুশফিক লিখেছেন, 'আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কন্যা সন্তান দিয়ে কৃতজ্ঞ করেছে। মা ও কন্যা দুজনকেই পর্যবেক্ষণ করা হচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।'

এর আগে রোববার (১০ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা থেকে ঢাকায় আসেন মুশফিকুর রহিম। গত ৮ সেপ্টেম্বর বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, শ্রীলঙ্কার ম্যাচ শেষে ১০ তারিখে পারিবারিক কারণে দেশে ফিরবেন মুশফিকুর রহিম। পরে জানা যায়, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই দেশে ফিরেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেই ম্যাচের আগে ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় ফেরার কথা রয়েছে মুশফিকের।

ডি ডি



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত