কেমন পুলিশ চাই জনমত জরিপের ফল প্রকাশ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

কেমন পুলিশ চাই জনমত জরিপের ফল প্রকাশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১২/২০২৪ ১০:২৫:২৫ পূর্বাহ্ন

কেমন পুলিশ চাই জনমত জরিপের ফল প্রকাশ

প্রতীকী ছবি


পুলিশ সংস্কার কমিশনের পরিচালনায় ‘কেমন পুলিশ চাই’ শীর্ষক জনমত জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। জনমত জরিপের ফলাফল পুলিশ সংস্কার কমিশনের ওয়েবসাইটে (www.prc.mhapsd.gov.bd) পাওয়া যাবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ও পুলিশ সংস্কার কমিশনের সদস্য-সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি দেশে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করতে কিছু সংখ্যক পুলিশ সদস্যের সহিংস ভূমিকা নিয়ে বাংলাদেশসহ বিশ্বজুড়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে ‘পুলিশ সংস্কার’ এখন সময়ের দাবি। সেই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ বাহিনীর সংস্কারের লক্ষ্যে ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠন করেছে। যার কার্যক্রম চলমান।পুলিশ সংস্কার কমিশন সর্বসাধারণের মূল্যবান মতামত জানতে ‘কেমন পুলিশ চাই’ শিরোনামে জনমত জরিপ পরিচালনা করে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: