অবশেষে মাঠে গড়াল ভারত-পাকিস্তান ম্যাচ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৭ AM

এশিয়া কাপ ২০২৩

অবশেষে মাঠে গড়াল ভারত-পাকিস্তান ম্যাচ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৯/২০২৩ ০৫:৩৫:১১ AM

অবশেষে মাঠে গড়াল ভারত-পাকিস্তান ম্যাচ

রিজার্ভ ডে-তে বৃষ্টির কারণে দেরিতে শুরু হলো ভারত ও পাকিস্তান খেলা


বৃষ্টির কারণে ভারত ও পাকিস্তানের ম্যাচ রিজার্ভ ডে-তে গড়ানোর পরও সময়মতো শুরু করা যায়নি ঠিক একই কারণে। তবে ভালো খবর, কলম্বোতে আপাতত কোনো বৃষ্টি নেই। বাংলাদেশ সময় বিকাল ৫টা ১০ মিনিটে শুরু হয়েছে খেলা।

বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে আজ খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। এরপর ঘন্টা খানেকের বৃষ্টির পর মাঠ প্রস্তুত করতে লেগেছে আরও প্রায় ত্রিশ মিনিট। সবমিলিয়ে দেড় ঘন্টারও বেশি সময় আজ নষ্ট হয়েছে। এতে ম্যাচের দৈর্ঘ্যের ওপর সেটার প্রভাব পড়ছে না। কোনো ওভার কাটা যায়নি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৮ ওভারে ভারতের সংগ্রহ ১৬৩ রান। ব্যাটে আছেন রাহুল ও কোহলি।

গতকাল নির্ধারিত সময়ে টসের পর খেলাও শুরু হয়েছিল নির্ধারিত সময়ে। তবে ২৪ ওভারের বেশি খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। কারণ ২৫তম ওভারের প্রথম বলের পরই বৃষ্টি হানা দেয়। ফলে খেলা গড়িয়েছে রিজার্ভ ডেতে।

২৪.১ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৪৭ রান। ৮ রান নিয়ে উইকেটে আছনে বিরাট কোহলি। অপর অপরাজিত ব্যাটার লোকেশ রাহুলের সংগ্রহ ১৭ রান।

এশিয়া কাপের এবারের আসরে পাকিস্তানের বিপক্ষে প্রথম দেখায় ব্যর্থ ছিল ভারতের টপ অর্ডার। গ্রুপ পর্বের সেই ম্যাচে পাত্তায়ই পাননি রোহিত শর্মা-বিরাট কোহলিরা। সেই প্রতিশোধের পণ করেই যেন গতকাল মাঠে নেমেছিলেন দুই ওপেনার শুভমান গিল ও রোহিত! অবশ্য ফিফটি হাঁকিয়ে আর বেশিক্ষণ টিকতে পারেননি  দুজনের কেউই।

১৭তম ওভারে ৫৬ রান করা রোহিতকে সাজঘরে ফিরিয়ে ১২১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন শাদাব খান। এরপরের ওভারেই ফিরেছেন গিলও। তার ব্যাট থেকে এসেছে ৫২ বলে ৫৮ রান।

SH



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত